হাসিন জাহান
ঢাকা, বাংলাদেশ

আমি হাসিন। অনেক চড়াই উৎরাই পেরিয়ে পৌঁছেছি জীবনের প্রায় মাঝ বরাবর। পথ চলতে চলতে অনেক কিছু দেখা হয়েছে, জানা হয়েছে, শেখা হয়েছে। অনেক সময় চোখের দেখার বাইরেও অনেক বিষয় অনুধাবন করেছি ভিন্নভাবে। প্রত্যেকটা মানুষের জীবনই বোধহয় এক একটা উপন্যাস। আমার জীবনের উপন্যাসের পাতাগুলো থেকে কিছু পাতা ছিঁড়ে ডিজিটাল স্মৃতির খাতায় জমা রাখার জন্য এই ব্লগ। আর তাতে যদি কারো ভালো লাগে, সেটা হবে বাড়তি পাওনা। একটাই জীবন, তাই এর প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক আনন্দময় আর আলোকিত!

খোঁজ করুন
খোঁজ করুন
জীবন যেখানে যেমন

তোমার কাছে লেখা খোলা চিঠি

on
May 11, 2018

মানুষ নিজের অতৃপ্তিকে পূর্ণ করতে চায় তার সন্তানের মাঝে। হয়তোবা সে কারণেই দেখা যায়, স্কুলের সামনে মায়েদের ভিড়, ক্লাসে বেশী নম্বর পাওয়ার প্রতিযোগিতায় সন্তানের চেয়ে বেশী মায়ের রাতজাগা আর হাহাকার!
একটা মেয়ে শিশুর স্বপ্ন আমার বরাবরই ছিল। নিজের মেয়ে হয়নি, তাতে কি? দাদি হতে তো কোন বাঁধা নেই!
আমিও হয়তো মনের অজান্তে চাই, আমার অনাগত নাতনি বেড়ে উঠুক আমার স্বপ্নপূরণের বাহক হয়ে। আমি নিজে যা পারিনি, তা সে পারুক।আমি চাই সে বেড়ে উঠুক একজন মানুষ হিসেবে। এই ডিজিটাল যুগের জলহাওয়াতেও সে যেন স্বপ্ন দেখতে পারে, সাজতে পারে সুন্দর করে, ভূবনজয়ী হাসতে পারে । ইচ্ছেডানায় ভর করে উড়ে বেড়াতে পারে যখন যেখানে মন চায়।

তোমার কাছে লেখা আমার প্রথম খোলা চিঠি-

দরকার নেই পরীক্ষায় প্রথম হওয়ার প্রতিযোগিতায় নামার। দরকার নেই নাচ, গান বা ছবি আঁকায় বিজয়ীর পুরস্কার ‘ছিনিয়ে’ আনার।
তুমি পড়বে তোমার ভালোলাগায়। তুমি ঘুমাবে ঘড়ির এলার্ম বন্ধ করে। ইচ্ছে হলে গাইবে অথবা নূপুরে ঝংকার তুলবে – তোমার আনন্দে।ইচ্ছে হলে দূরপাল্লায় রওনা হবে পাহাড়ে, সাগরে। অথবা ভেসে উঠা কোনো নতুন চরে বা দ্বীপে।

তুমি জন্মালে কী দেবো তোমায়? অনেক ভেবেছি – সোনার চামচ, রুপোর বাটি? সোনার মালা, হাতের বালা? হীরের আংটি? নাকি চকচকে এক তাড়া নোট? নাহ্ ওসব না! দিতে চাই এমন কিছু যা আমার নিজের খুব প্রিয়। খুউব সাধারণ – তবুও অসাধারণ। আমার নূপুর।

বড় হয়ে হয়তো প্রশ্ন করবে এত কিছু থাকতে নূপুর কেনো? কারণ এ নূপুর আমার শরীরেই যেন অংশ আজ। বোধহয় গত দু’দশকের বেশি হবে পা থেকে খুলিনি কখনও। সেই নূপুরটাই তোমার জন্য তোলা থাকলো।

এই ছোট্ট উপহারের সাথে থাকবে একটা ছোট্ট অনুরোধ: তোমাকে শিখতে হবে কারাতে-তাইকুন্দু আর সাঁতার।
যেন তুমি নির্ভীকভাবে পথ চলতে পারো, তোমার ঐ নুপূর পায়ে। তুমি হবে স্বচ্ছন্দ আর আত্মবিশ্বাসী। আপন শক্তিতে। তুমি যেন নিজেকে নিজেই রক্ষা করতে পারো আর সেইসাথে সাহায্যের হাত বাড়িয়ে দিও তোমাকে যার প্রয়োজন – হোক সে নারী অথবা পুরুষ। তুমি এগিয়ে যাও সাহসে, উদ্যমে, সম্মানে।
আমি দেখতে চাই নূপুর পরা পায়ে, দৃঢ় পদক্ষেপে তুমি কতটা পথ পেরুতে পারো!

দোয়া করি-
মেয়ে, তুমি তোমার মত হও!

ফেইসবুক কমেন্ট - Facebook Comments
TAGS
10 Comments
  1. Reply

    Farzana

    August 20, 2018

    WoW!……really impressing….Apa

    • Reply

      হাসিন জাহান

      August 20, 2018

      Thanks a lot!

  2. Reply

    মির্জা খালেদ

    August 20, 2018

    অাপনার না বলা কথা যেহেতু প্রকাশ করতে ইচ্ছে পোষন করেছেন তাই শুনতে চাই্। শুনতে শুনতে প্রসং্গ ক্রমে ভলতে চাই্। ধন্যবাদ।

    • Reply

      হাসিন জাহান

      August 20, 2018

      ধন্যবাদ!

  3. Reply

    মো: আবদুস সাত্তার

    August 20, 2018

    আপনার স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী নাতনীর জন্য শুভকামনা।

    • Reply

      হাসিন জাহান

      August 21, 2018

      ধন্যবাদ!

  4. Reply

    মো: আবদুস সাত্তার

    August 20, 2018

    আপনার স্বাবলম্বী ও আত্মবিশ্বাসী নাতনীর জন্য শুভকামনা। সত্য হোক, বাস্তব হোক আপনার মনোবাণ্জ্চা।

    • Reply

      হাসিন জাহান

      August 20, 2018

      দোয়া করবেন!

  5. Reply

    সাত্তার

    August 20, 2018

    শুভ কামনা অনাগত স্বাবসম্বী নাতনীকে।

    • Reply

      হাসিন জাহান

      August 20, 2018

      ধন্যবাদ!

Leave a Reply to সাত্তার / Cancel Reply